"১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটর সাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার""
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৪-২০২৬ ১২:২৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৬ ১২:২৮:১৩ অপরাহ্ন
ট্যাপেন্টাডল
নওগাঁর পোরসা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা, নওগাঁ এর নেতৃত্বে ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত্রি ৮ টায় পোরশা থানার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহার গামী মহাসড়কের
বালিয়াচান্দা নামক স্থানে মহা সড়কের ব্রীজের উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কালে একজন মোটর সাইকেল আরোহীকে চেক পোস্টে থামানো হয়। উক্ত মোটরসাইকেল আরোহী মোঃ শামীম চৌধুরী (২০), পিতা-মৃত দুলাল চৌধুরী,
পালিত পিতা-মোঃ আব্দুল মোমিন, মাতা- মোছাঃ সাবিনা বেগম, সাং- চন্দুরা বাবুপুর, থানা- সাপাহার, জেলা-নওগাঁ তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর
সাদা দুটি । পলিথিনে মোড়ানো সর্বমোট ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল, যাহার অনুমান মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স